যুক্তরাষ্ট্রের এক শহরে মধ্যরাতের ভোটে, ৩-৩ ভোটে ট্রাম্প-কমালার ড্র


প্রকাশিত: ০৫:২৩ ৫ নভেম্বর ২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি ভোটকেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ করা হয়। সোমবার মধ্যরাতের ওই ভোটকেন্দ্রে নিবন্ধিত ছয়জন ভোটার নির্বাচনে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শেষে গণনায় দেখা গেছে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন।
মার্কিন ঐতিহ্য মেনে ১৯৬০ সাল থেকে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচের ওই ভোট কেন্দ্রে মধ্যরাতের পর ভোটগ্রহণ শুরু হয়। ঐহিত্য অনুযায়ী সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত এলাকায় অবস্থিত ভোটকেন্দ্রটিতে যান নিবন্ধিত ছয়জন ভোটার। পরে কিছুক্ষণের মধ্যেই সেখানে ভোটগ্রহণ ও ভোটগণনা শেষ হয়।
ভোট গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা ফল প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিস ৩টি এবং রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩টি ভোট পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ শুরুর আগেই কয়েক দশকের ঐতিহ্য মেনে ওই ভোটকেন্দ্রটি খুলে দেওয়া হয়। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্টের মাঝে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত জরিপে উঠে আসে।
পুরোনো ঐতিহ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা ভোট দেন। এ সময় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সাহায্যে জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম ভোট গ্রহণ শুরু উপলক্ষ্যে শহরটিতে সাংবাদিকদের ভিড় জমে যায়।
নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইনে যেসব শহরে ১০০ জনের কম বাসিন্দা আছেন, সেখানকার ভোটকেন্দ্রগুলো মাঝরাতে খুলে দেওয়ার নিয়ম রয়েছে। একই সঙ্গে নিবন্ধিত সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হয়।
এর আগে, ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোটগ্রহণের ঐতিহ্য শুরু হওয়ার পর গত বছর দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শহরটির সব ভোট পেয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বেশিরভাগ ভোট কেন্দ্র মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে খুলে দেওয়া হবে। গত জানুয়ারিতে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান দলীয় নিক্কি হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন ডিক্সভিল নচে বাসিন্দারা।
যদিও পরবর্তীতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিক্কি হ্যালি সরে দাঁড়ালে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




