ইরানে দ্বিতীয় দফা হামলার সিদ্ধান্ত ইসরায়েলের


প্রকাশিত: ০১:৪১ ২৯ অক্টোবর ২০২৪
ইরানে দ্বিতীয় দফা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।
রোববার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু, সেই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য ‘দ্ব্যর্থহীনভাবে’ ইরানে দ্বিতীয় দফা হামলার প্রস্তাব সমর্থন করেছেন।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১৩। ইসরায়েলের রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন চলছে যে গত ১৯ অক্টোবর তেল আবিবে নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোন হামলা হয়েছিল, তার জবাব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৈঠকে অংশগ্রহণকারী এক মন্ত্রী বলেছেন ওই হামলার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
কিন্তু সেক্ষেত্রে কী কারনে ইরানে দ্বিতীয় দফা হামলার সিদ্ধান্ত হয়েছে— সে সম্পর্কেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
তবে মধ্যপ্রাচ্যের অনেক রাজনীতি বিশ্লেষকদের মনে করেন, সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে জবাব দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা।
গত ২৬ অক্টোবর শনিবার ইসরায়েলে সংক্ষিপ্ত ও সীমিত মাত্রার হামলা চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা স্থায়ী হওয়া সেই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির করখানা ও মজুতে গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যরা। এ অভিযানে ইরানের দুই জন সদস্য নিহতও হয়েছিলেন।
রোববার এক বক্তব্যে খোমেনি বলেন, “ইসরায়েলের হামলাকে আমরা অতিরঞ্জিত করছি না, আবার তুচ্ছও করছি না। তবে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে এই হামলার জবাব আমাদের দিতে হবে। কীভাবে তা দেওয়া হবে— তা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা নির্ধারণ করবেন।”
একই দিন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, “আমাদের কাছে যা যা আছে, তাই দিয়ে আমরা জায়নবাদীদের হামলার জবাব দেবো।”
খামেনি এবং ইসমাইল বাঘেই’র মন্তব্যের কয়েক ঘণ্টা পরই যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




