ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার নিন্দা জানালো সৌদি-মালয়েশিয়া

ইরানে ১৪০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশিত: ০১:২৪ ২৬ অক্টোবর ২০২৪
প্রতিশোধ নিতে শুক্রবার (২৫ অক্টোবর) ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।
ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে এই হামলা দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সৌদি উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ইরানে হামলার নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন যা এই অঞ্চলের নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্ন করে।
বিবৃতিতে দেশটি উভয় দেশের শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। মালয়েশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের চলমান হামলা এই অঞ্চলকে বিস্তর হামলার দ্বারপ্রান্তে নিয়ে আসছে।
এদিকে এরইমধ্যে ইরানে চালানো হামলাকে সফল অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, প্রতিশোধের হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




