নির্বাচনী রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী

ওয়ানাড় লোকসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:৫২ ২৩ অক্টোবর ২০২৪
আনুষ্ঠানিকভাবে ভারতের কেরালার ওয়ানাড় লোকসভা উপনির্বাচনে মনোনয়ন জমার মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
আগামী ১৩ নভেম্বর সেই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকা ওয়ানাড় আগে প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধীর দখলে ছিল। রাহুল সেখান থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন।
যানা গেছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালসহ কংগ্রেস নেতাদের উপস্থিতিতে ওয়ানাড় কালেক্টরেটে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রিয়াঙ্কা।
মনোনয়ন জমার আগে কালপেট্টায় বিশাল জনসভায় ভাষণ দেন তিনি। সেখানে তার ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ১৯৮৯ সালে প্রয়াত বাবা রাজীব গান্ধীর পক্ষে প্রচারের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বলে জানান।
এদিকে, রাহুল গান্ধীও ভোটারদের তার বোনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। এক রোড-শোতে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা এবং তাদের এক সন্তানকেও খোলা ছাদের গাড়িতে দেখা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




