আমিরাত আইন সম্পর্কে ওয়াকিবহাল করে কর্মী পাঠানোর ঘোষণা


প্রকাশিত: ০৭:১০ ৩ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় এর সঙ্গে একাত্মতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশি কর্মীকে কারাদণ্ড দিয়েছিল দেশটির সরকার। অবশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্মানে তাদের ক্ষমা করার আদেশ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পাশাপাশি, এখন থেকে কর্মীদের দেশটির আইন সম্পর্কে ওয়াকিবহাল করে পাঠানোর কথাও স্মরণ করিয়ে দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ৫৭ জন কর্মীকে অত্যন্ত দীর্ঘমেয়াদি জেল দেওয়া হয়েছে, তার মধ্যে তিনজন যাবজ্জীবন, ৫৪ জনের ১০-১১ বছর জেল... তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে। তারা এখন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবেন। এটা আমি মনে করি যে, বিশেষভাবে একটা সম্মান দেখানো হয়েছে ড. ইউনূসের প্রতি। উনি অনুরোধ করেছেন আমিরাতের প্রেসিডেন্টকে। তারা তাদের ক্ষমা করেছেন এবং এই মানুষগুলো বা পরিবারগুলো বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছেন।
তিনি বলেন, উনি (আমিরাতের প্রেসিডেন্ট) অবশ্য একটা কথা বলেছেন, আপনারা যাদের পাঠাবেন, তাদের আমাদের আইন সম্পর্কে ওয়াকিবহাল করে, একটু ট্রেইন করে পাঠাবেন। আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আবেগতাড়িত হয়ে তারা এটা করেছেন। তবে, মনে রাখতে হবে, তাদের আইনে এটা নেই। আপনি যে দেশে কাজ করতে যাবেন, সে দেশের আইন মেনে চলতে হবে।
ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশি দেশটিতে কাজ করতে পারবেন কি না? এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি যে, ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। এমনকি যদি দেশে ফেরত পাঠানো হতো, তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা মনে করতাম। কারণ, মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত। আমরা যতটুকু জানতে পেরেছি, তারা সম্পর্ণ ক্ষমা পেয়েছে। কাজেই তারা ওখানে কাজ করতে পারবে। তবে, এটা এখন নিশ্চিত করতে পারব না, এটা অনুমান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




