অবশেষে বাজারে ক্যান্সারের টিকা আনছে রাশিয়া!


প্রকাশিত: ১২:৪১ ৩০ জানুয়ারী ২০২৫
ক্যান্সারের মতো মরণব্যাধির চিকিৎসায় বড় এক অগ্রগতি আনতে যাচ্ছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে এমন একটি টিকা তৈরি করেছেন, যা শিগগিরই বাজারে আসতে চলেছে। আশা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হবে। এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।
রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই এই টিকা বাজারে পাওয়া যাবে।
গিন্টসবার্গ বলেন, ‘আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকার অনুমোদনের জন্য আবেদন করেছি। আগস্টের শেষ নাগাদ অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললেই সেপ্টেম্বর থেকে টিকা প্রয়োগ শুরু করা সম্ভব হবে।’
তিনি আরও জানান, এই টিকা বিশেষভাবে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছে। টিকা গ্রহণের পর এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষ প্রশিক্ষণ দেয়, যা ক্যান্সারের ক্ষতিকর কোষগুলোকে শনাক্ত করে এবং ধ্বংস করে ফেলে।
গিন্টসবার্গ আরও বলেন, ‘এই বছর আরও কিছু ক্যান্সার প্রতিরোধী ওষুধ এবং টিকা বাজারে আসতে পারে। কারণ, রাশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই গবেষণার দিকে মনোযোগ দিচ্ছে।’
এর আগে তিনি বার্তা সংস্থা তাসকে জানিয়েছিলেন, পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এই টিকা টিউমারের বিকাশ ও মেটাস্টেটিক কোষগুলোর বিস্তার রোধ করতে সক্ষম।
বিজ্ঞাপন
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক