সালমান এফ রহমানসহ অর্থ লুটকারীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি


প্রকাশিত: ০৬:২৭ ১৮ আগস্ট ২০২৪
সালমান এফ রহমানসহ যারা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করেছে, তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বিনিয়োগকারীদের কল্যাণে ব্যয় করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
রোববার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্য দাবিগুলো হচ্ছে– নিরপেক্ষ, সৎ ও ক্ষুদ্র বিনিয়োগকারী বান্ধব নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান নিয়োগ দিতে হবে; পুঁজিবাজার বিষয়ক একজন স্বাধীন উপদেষ্টা নিয়োগ করতে হবে; বাইব্যাক আইন প্রণয়ন করতে হবে; ২০১০-২৪ সাল পর্যন্ত যেসব ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, তাদের ক্ষতিপূরণ দিতে হবে; গত ১৫ বছরে যে কয়েকজন চেয়ারম্যান এসেছে, তাদের লুটপাটের তদন্ত করে ব্যবস্থা নিতে হবে; ইনসাইড ট্রেডিং ও শেয়ার নিয়ে কারসাজি বন্ধ করতে হবে।
এ ছাড়া নিয়মতান্ত্রিক বিনিয়োগবান্ধব একটি পুঁজিবাজার গঠন করতে হবে; গত ১৫ বছর ধরে রুলস বহির্ভূত পতন ঘটিয়ে বিনিয়োগকারীদের নিঃস্ব করে দেওয়া হয়েছে, তাই এই মুহূর্ত থেকে টানা তিন মাসের মধ্যে একদিনও পুঁজিবাজারে কোনো কারেকশন দেখতে চাই না এবং ২০১০-২০১৪ পুঁজিবাজার ধসের কারণে যারা আত্মহত্যা করেছে তাদের পরিবার ক্ষতিপূরণ দিতে হবে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সমন্বয়কারী মো. বুলবুল বলেন, পুঁজিবাজার হলো একটি দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এ সরকার ও প্রবীণ উপদেষ্টাসহ অনেকেই যোগ্য অর্থনীতিবিদ। তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের দাবিগুলো পরিপূর্ণভাবে পূরণ করবেন।
তিনি আরও বলেন, যেহেতু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আমাদের দাবিগুলো যদি না মানা হয়, তাহলে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কঠিনতর আন্দোলন গড়ে তুলব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




