সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব


প্রকাশিত: ০৫:২৬ ১৬ জুন ২০২৬
চলতি অর্থবছরের সরকারি ব্যয় কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি খাতে ব্যয়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রস্তাব তুলে ধরেন।
নতুন প্রস্তাবে সরকারি মোট ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এর আগে মূল বাজেটে ব্যয়ের পরিমাণ ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি প্রত্যাশার তুলনায় কম থাকায় ব্যয়ের এই সমন্বয় করা হয়েছে। সংশোধিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২ লাখ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশ।
তিনি বলেন, অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারি ব্যয়ের ক্ষেত্রে অপচয় কমানো, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক ব্যয় সংকোচনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হলেও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো চালু রাখা হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা কার্যক্রমও এর আওতায় রয়েছে।
বাজেট উপস্থাপনের পর সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর আলোচনা ও ভোটের কার্যক্রম শুরু হয়। এবারের সম্পূরক বাজেটে ২৫টি মঞ্জুরি দাবি রাখা হয়েছে। এসব দাবির বিপরীতে বিরোধী সদস্যরা ৩০৪টি ছাঁটাই প্রস্তাব জমা দিয়েছেন।
সংসদীয় নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু খাতে আলোচনা হলেও সব প্রস্তাবে ভোট হবে না। সময়ের সীমাবদ্ধতার কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে আলোচনা হবে, আর বাকি দাবিগুলো সরাসরি ভোটের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




