সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকায়: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখন আরও শক্তিশালী


প্রকাশিত: ০৪:৩৪ ২৫ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা, ২৫ সেপ্টেম্বর – বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সম্পর্ককে প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। দুপুরে তিনি সাভারের আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় অবস্থিত ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেড নামের পরিবেশ বান্ধব কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত রেংগলি বলেন, “বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক অনেক ভালো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ক্রমবর্ধমান। দক্ষ শ্রমিকদের যথাযথ পারিশ্রমিক ও সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও উন্নত হবে।”
তিনি কারখানার উৎপাদন প্রশংসা করে বলেন, “ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেড পরিবেশ বান্ধব কারখানা হিসেবে উন্নত মানের জ্যাকেট তৈরি করছে এবং তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এখানে কাজের পরিবেশ এবং উৎপাদন প্রক্রিয়া দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট।”
এসময় রাষ্ট্রদূত শ্রমিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এর আগে তিনি সড়ক পথে কারখানায় পৌঁছালে টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহিল নাকিব তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেডের সিনিয়র জিএম এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স খন্দকার মমতাজুল ইমাম, সিনিয়র জিএম মার্কেটিং মেহেদী হাসান, ডেব অব সাস্টেইনেবলিটি মনোয়ার হোসেনসহ সুইজারল্যান্ড দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সর্বশেষ, রাষ্ট্রদূত রেটো রেংগলি বাংলাদেশের শিল্প ও শ্রমিকদের দক্ষতা প্রশংসা করে দুই দেশের সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




