জাবি অধ্যাপক ফরিদের পদত্যাগসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ০৩:৩৫ ১৮ আগস্ট ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমেদের পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনে বিভাগের সামনে থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- অতি দ্রুত ছাত্র সংসদ চালু করে নির্বাচনের আয়োজন করা; সাম্প্রতিক অরাজক পরিস্থিতিতে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা অতি দ্রুত পুষিয়ে নেওয়া; বিভাগের সব ক্লাস ও পরীক্ষা সঠিক সময়ে নেওয়া।
সমাবেশে শিক্ষার্থী রুবিনা জাহান তিথি বলেন, যেখানে চিন্তা ভাবনার সুস্থতা নেই, সেখানে দর্শন পড়ারও যৌক্তিকতা নেই। অধ্যাপক ফরিদ যে দর্শন বোঝেন না সেটি আমরা যারা তার ক্লাসের তারা সবাই জানি। তিনি যে মনুষ্যত্বহীন ও নৈতিকতাহীন সেটাও এখন আমাদের জানা হলো। যেখানে একজন শিক্ষকের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, সেখানে তিনি শিক্ষার্থীদের মানুষ বলেই মনে করেননি। বরং তিনি আরও পুলিশি হামলাকে উসকে দিয়েছেন। এ ধরনের শিক্ষকের কাছে থেকে আমাদের শেখার কিছু নেই। আমরা চাই তিনি দ্রুত জনসম্মুখে এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন এবং দ্রুত নিজ পদ থেকে ইস্তফা দেবেন।
শিক্ষার্থী মো. রিফাত বলেন, যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শিক্ষকের, সেখানে তিনি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের আক্রমণকে আরও উসকে দিয়েছেন। তিনি কখনোই আমাদের সঠিকভাবে ক্লাস-পরীক্ষা আয়োজন করতে পারেননি। তিনি বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কখনও কোনো কাজ করেননি। অপরদিকে তিনি শিক্ষার্থীদের ওপর আওয়ামী-ছাত্রলীগের সন্ত্রাসীদের আক্রমকে সমর্থন দিয়েছেন। শিক্ষার্থীদের তিনি রাজাকার বলে তাদের ওপর পুলিশি আক্রমণকে সমর্থন করেছেন। এমন শিক্ষকের কাছে আমরা কেউ ক্লাস করতে চাই না। আমরা তাকে বিভাগ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং দ্রুত তার পদত্যাগকে কার্যকর করার দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিভাগীয় বর্তমান সভাপতি অধ্যাপক ড. মুনির হোসেন তালুকদারের কাছে স্মারকলিপি দেন।
প্রসঙ্গত, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলায় অধ্যাপক ড. ফরিদ আহমেদ ক্যাম্পাসের অভ্যন্তরে পুলিশের গুলিবর্ষণ বন্ধ করতে না বলে সাধারণ শিক্ষার্থীদের 'রাজাকার' সম্বোধন করেন। যার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
