শিক্ষার্থীদের সুইপার বলা জবি শিক্ষককে বরখাস্তে আল্টিমেটাম


প্রকাশিত: ০৬:৩৪ ১৩ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপিকে বরখাস্তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের এক বৈঠকে এ আল্টিমেটাম দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, কামরুন্নাহার লিপিকে শিক্ষক হিসেবে সম্বোধন করতেও আমাদের লজ্জা হচ্ছে। তিনি সারাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) বলে সম্বোধন করেছেন। এছাড়া তথাকথিত শিক্ষক লিপি আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এবং নিপীড়কদের পক্ষে অবস্থান নিয়েছেন। এসময় কামরুন্নাহার লিপিকে বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
কামরুন্নাহার লিপি গত ১৭ জুলাই তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘কেউ আমাকে সুশীল আর নিরেপেক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বঘোষিত রাজাকার দাবি করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তাদের চরম প্রতিপক্ষ।’
কামরুন্নাহার লিপি ঝিনাইদহ শৈলকূপা নামে তার আরেক ফেসবুক পেজে লেখেন, ‘সারা বাংলায় খবর দে, ১ দফার কবর দে, ১ দফা বলিস না, নিজের কপাল পুড়াইস না।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
