জকসু নির্বাচন : অধিকাংশ পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে


প্রকাশিত: ০৯:২৪ ৭ জানুয়ারী ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত চারটি হলের ফল প্রকাশ করা হয়েছে, যেখানে শীর্ষ তিন পদসহ অধিকাংশ পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। প্রকাশিত চারটি কেন্দ্রের ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪১৯ ভোট, আর ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ২০৬ ভোট। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৪০৮ ভোট এবং ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৩৩৮ ভোট পেয়েছেন।
এদিকে শীর্ষ তিন পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর কয়েকটিতে ছাত্রদল সমর্থিত প্রার্থীরাও ভালো অবস্থানে আছেন।
উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে জকসু নির্বাচনের ভোট গণনা দীর্ঘ সময় স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও তা সম্পন্ন করা যায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। তবে বুধবার সকাল ৭টা পর্যন্ত মাত্র চারটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনও ৩৫টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।
এ পর্যন্ত ফল প্রকাশ হওয়া চারটি কেন্দ্র হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল ও ফার্মেসি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
