ইবি মিউজিক এসোসিয়েশন'র নবীনবরণ ও প্রবীণ বিদায়ে "কুয়াশার গান" উৎসব


প্রকাশিত: ০৬:১৭ ১৬ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মিউজিক এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনটিকে স্মরণীয় রাখতে ও বিজয়ের মাসকে কেন্দ্র 'কুয়াশার গান' উৎসবের আয়োজন করে সংগঠনটি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এমটু সলিউশনের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।
জানা যায়, সংগঠনটির ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের বরণ ও ২০১৮-১৯ বর্ষের সদস্যদের বিদায় অনুষ্ঠানে সকলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে আয়োজিত 'কুয়াশার গান' উৎসবে সংগঠনটির নিজস্ব গান, কবিতা, রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একদল শিক্ষার্থীর পরিবেশনায় লোক সংগীত, আধুনিক গান ও বাংলাছায়া ছবির গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, টিএসসিসির পরিচালক প্রফেসর ড. জাকির হোসেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক জারিন তাসমিন পুষ্পসহ উপদেষ্টামন্ডলী এসোসিয়েট প্রফেসর ফারহা তানজীম তিতিলসহ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস, এই বিজয়ের মাসকে কেন্দ্র করে আমরা এই আয়োজনটি করছি। এই বিজয়ের মাস আমাদের মুক্তিযুদ্ধের সাথে শীতকালীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা সমন্বয় করেছি। আয়োজনের নাম হচ্ছে 'কুয়াশার গান'। এই আয়োজনের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা আছে এম টু সলিউশনস। আমরা মূলত আমাদের ঐতিহ্য, আমাদের বিজয়ের উল্লাস সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কালচারাল যে একটি ভাগাভাগি করা, একটি যে সম্প্রীতি বজায় রাখা, এই জিনিসটি আমরা করছি। আমরা ভবিষ্যতে একটি ইন্টার ইউনিভার্সিটি মিউজিক ফেস্ট করবো। সেই হিসাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে দাওয়াত দেওয়ার পক্ষে এটি একটি পাইলট প্রজেক্ট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
