সিনিয়র কর্তৃক জুনিয়রকে মারধরের অভিযোগে বিচার দাবি


প্রকাশিত: ০৯:১৯ ১২ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিনিয়র কর্তৃক জুনিয়কে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত এগারোটার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী জিবলু মেসে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান রাজু ও ভুক্তভোগী আইন বিভাগের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে প্রক্টর অফিসে অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী সাইফুল।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১ টায় পার্শ্ববর্তী জিবলু মেসে আল কুরআন বিভাগের মাহমুদ হাসান সাইফুলকে তার রুমে ডাকে। এতে ৫ মিনিট দেরি করে তার রুমে যাওয়ায় দরজা আটকে দেয়। এছাড়া সাইফুলের উপর চড়াও হয়ে সজোরে ২টা চড় মারে এবং মারার জন্য স্টাম্প খোঁজ করে। পরে অভিযুক্তের রুমমেট (রিফাত) তাকে থামিয়ে দেয়। রুম থেকে বের হওয়ার সময় মাহমুদ ভুক্তভোগীকে বলেন, "পরবর্তীতে যখনই ডাকবো তখনই আসবি "।
ভুক্তভোগী সাইফুল জানান, চড়টা জোরে হওয়ার কারণে ব্যাথায় সারারাত আমি ঘুমাতে পারি নি। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে শারীরিক নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আজ উভয়পক্ষকে নিয়ে সিকিউরিটি সেল সমাধানের জন্য বসবে। অফিসিয়াললি অভিযোগপত্র আগামীকাল হাতে পাবো।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী মাহমুদ বলেন,
সাইফুল জুনিয়রদের সাথে বাজে বিহেভ করে। মেসের কোনো নিয়মই মানে না। এছাড়া রুমে বসে ফোনে মেয়েদের সাথে জোরে কথা বলে। গতকাল রাত্রে তাকে এ কাজগুলো যেন না করে তার জন্য রুমমেট দুজনে মিলে তাকে ডাক দিলাম। ডাক দেওয়ার প্রায় ১০-১৫ মিনিট পরে আসে। তখন ওর সাথে একটু কঠোর স্বরে কথা বলছি। এতটুকুই, হয়তো একটু কষ্ট পাইছে।
মারামারির কোনো ঘটনাই ঘটে নাই। সবচাইতে ভালো হয় যদি মেসে আসেন, মেসে আসলে সত্যটা জানতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
