ইবিতে তারুণ্য'র হৈমন্তী উৎসব


প্রকাশিত: ১১:২৩ ৩০ নভেম্বর ২০২৫
নানা আয়োজনে শীতের আমেজে (ইবি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হৈমন্তী উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন তারুণ্য। রবিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, হৈমন্তী উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়েছেন। উৎসব উপলক্ষে সকাল থেকেই বটতলা প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেকেই বাহারি পিঠার স্বাদ নিতে এসেছেন উৎসব স্থলে। বন্ধুরা মিলে ক্রয় করে ভাগাভাগি করে খাচ্ছেন। কেউ আবার আগ্রহ নিয়ে দেখছেন হরেক রকমের বাহারি পিঠা।
এসব পিঠার মধ্যে রয়েছে নকশীপিঠা, ডালপুরি, তেল পিঠা, পুলি পিঠা, পায়েস, ঝালপুলি, তেজপাতা পিঠা, নারকেলপুলি, দুধ চিতই, ফুলঝুরি পিঠা, ডালের চপ, বেগুনের চপ, আলুর চপ, খিচুড়ি অন্যতম।
এছাড়া রয়েছে তারুণ্য'র লাইব্রেরী, দোলনা, ফটোকর্ণার এবং রিভিউ জোনে আজকের এই উৎসব সম্পর্কে নিজের অনুভুতি প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
আইন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া ফারিহা বলেন, “আজকে তারুণ্যের পক্ষ থেকে যে হেমন্ত উৎসব ১৪৩২ এর আয়োজন করা হয়েছে। বাঙালিয়ানার খাবারের মধ্যে খিচুড়ি, নানা রকম পিঠা-পুলি যা শীতের প্রধান খাবার সেগুলো রয়েছে। দোলনার ব্যবস্থাও করা হয়েছে, যা বেশ আকর্ষণীয়। সবাই পিঠা খেতে আকৃষ্ট হচ্ছে, আমিও কয়েকটি পিঠা খেয়েছি খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটি সত্যিই একটি প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে।”
তারুণ্য'র সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল বলেন,“হেমন্ত মনোহর ঋতুকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতেই তারুণ্যের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘হৈমন্তী উৎসব ১৪৩২’। সৃজনশীলতা, বন্ধুত্ব ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়াই এর মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আনন্দঘন ও উন্মুক্ত মিলনমেলায় রূপ দেওয়ার চেষ্টা করেছি। এখানে গ্রামীণ আবহে দুটি সেগমেন্টে বিভিন্ন খাবার খিচুড়ি, আলুর চপ, মরিচ ভর্তা, ডিমের দো-পেঁয়াজা এবং পুলি, দুধ চিতই, নকশি, জামাইসহ নানা পিঠার আয়োজন রয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
