শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত ইবি অধ্যাপক ড. বিকাশ চন্দ্র


প্রকাশিত: ১০:৫৩ ২৪ নভেম্বর ২০২৫
বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবির) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ। গত ১০ জুন ২০২৩ তারিখ থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে এক অফিস আদেশে জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টোরাল গবেষণা শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে না এসে বারবার শিক্ষাছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তাঁর আবেদন শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটিতে দুইবার (১৮৮তম ও ১৯৬তম সভায়) প্রত্যাখ্যাত হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান না করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩(ঘ) ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। পরে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(ঢ) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
