ইবিতে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ১২:৩৬ ২০ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের দ্বিতীয় তালায় কর্মশালার আয়োজন করে সংগঠনটি।
কর্মশালায় সংগঠনের সভাপতি তুহিন বাবুর সভাপত্বিতে প্রধান অথিতি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মুহিত, প্রশিক্ষক হিসেবে মিশুক শাহরিয়ার ও সাকিব আল হাসান রাকিব।এসময় সঞ্চালক নাঈমুর রহমান সুজনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষকগণ তাদের আলোচনায় CS খতিয়ান, RS খতিয়ান SA খতিয়ান BS খতিয়ান CT খতিয়ান চেনার উপায়, দলিল পড়ার পদ্ধতি, দলিল যাচাই-বাছাই করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি তারা জমি পরিমাপের পদ্ধতি, আনা, গন্ডা, কড়া, পরিমাপে দেওয়া জমিকে শতাংশে রুপান্তরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
অধ্যাপক ড. আব্দুল আল মুহিত বলেন, "আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না তার কারণ আমরা আইনের অনুশাসন পাচ্ছি না। তাই আমাদের ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি' শিক্ষার্থীদের আইনের প্রতি সচেতনতা তৈরি করতে কাজ করে থাকে। আমাদের পৃথিবীতে চলার জন্য কুরআনের পাশাপাশি আমরা মানুষ কিছু আইন তৈরি করেছি, যেগুলো আমার-আপনার ভালোর জন্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দলিল ও খতিয়ান বিষয়ে ভালোভাবে জানুক। যাতে তারা এ বিষয়ে প্রতারণার শিকার না হয়।"
তিনি আরো বলেন, "আমাদের এ কর্মশালার আলোচ্য বিষয় এক দিনে সম্পূর্ণ করা সম্ভব না। আমরা আগামীতে আরো কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলবো। আগামী কর্মশালা গুরোতে শিক্ষার্থীদের জায়গায় জমিজমা সংক্রান্ত বাস্তব সমস্যা গুলো নিয়ে আলোচনা করবো।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
