এইচএসসির ফল কবে প্রকাশ হবে? অক্টোবরেই ফল প্রকাশের আভাস


প্রকাশিত: ০৬:০৯ ৩০ সেপ্টেম্বর ২০২৫
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, “এখনও খাতা দেখার কাজ চলছে। ফল প্রকাশের তারিখ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, মন্ত্রণালয়ের সঙ্গেও এ বিষয়ে আলোচনাও হয়নি। তিনবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় খাতা মূল্যায়ন শেষ করতে দেরি হচ্ছে। তবে খুব শিগগির খাতাগুলো বোর্ডে চলে আসবে। এরপর ফলাফল তৈরি করে প্রকাশ করা হবে। আশা করছি ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।”
পরীক্ষার সময়সূচি ও পরিসংখ্যান
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
মোট কেন্দ্র: ২ হাজার ৭৯৭টি ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০ জন যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫ জন বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫ জন সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩ জন দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩ জন মাদ্রাসা বোর্ড (আলিম): ৮৬ হাজার ১০২ জন কারিগরি বোর্ড: ১ লাখ ৯ হাজার ৬১১ জন
পরীক্ষার রুটিনে পরিবর্তন
প্রথম ঘোষিত রুটিন অনুযায়ী, এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২৬ জুন এবং শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন সূচি প্রকাশ করা হয় এবং পরীক্ষার মেয়াদ বাড়ে।
পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে হিসেবে অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
