বেতন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শনিবার, যোগ দেবেন রাজনৈতিক নেতারা


প্রকাশিত: ০৮:৩৪ ২৯ আগস্ট ২০২৫
দীর্ঘদিনের আন্দোলনের পর এবার বেতন বৈষম্য ও উচ্চতর গ্রেডসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে সারাদেশ থেকে লাখো শিক্ষকের সমাগম ঘটতে পারে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতের শিক্ষক ফেডারেশনের মহাসচিব এবি এম ফজলুল করিম, এনসিপির হান্নান মাসুদ, গণঅধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না উপস্থিত থাকবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হলেও তার ব্যস্ততার কারণে দলের একজন প্রতিনিধি অংশ নেবেন।
সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও তিন মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আবারও রাজপথে নামতে বাধ্য হচ্ছেন তারা।
শিক্ষকদের দাবিগুলো হলো— এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান, শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকেরা ১০ম গ্রেডে বেতন পান, আর সহকারী শিক্ষকরা পান ১৩তম গ্রেডে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
