রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে ব্যতিক্রমী প্রতিবাদ


প্রকাশিত: ০৬:৩৯ ৩০ জুলাই ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও তার পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে ব্যতিক্রমী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে শিক্ষার্থীরা গানে, কবিতায় ও নাটকে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
প্রতিবাদকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনও পর্যন্ত ডিপিপি অনুমোদন পায়নি, যার ফলে শিক্ষাব্যবস্থায় নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। নেই আবাসন ব্যবস্থা, নেই নির্ধারিত ক্লাসরুম, পর্যাপ্ত লাইব্রেরি বা নিরাপদ পরিবেশ—সব মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নানারকম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “আমরা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে সকল তথ্য ও প্রমাণ উপস্থাপন করেছি। সমস্ত শর্তপূরণ করেও যখন মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন পাচ্ছে না, তখন সেটি শুধু বিশ্ববিদ্যালয় নয়, সিরাজগঞ্জবাসীকেও হতাশ করেছে।”
গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর সকল কর্মসূচি বয়কট করে আন্দোলনের সূচনা করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (৩১ জুলাই, বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ থেকে বিসিক বাসস্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সাংবাদিক ও সচেতন মহলের বক্তব্য অনুযায়ী, উন্নয়ন বাজেটে এতো অল্প পরিমাণ অর্থ বরাদ্দের সিদ্ধান্তে অগ্রাধিকারের অভাব ও রাজনৈতিক উদাসীনতা দায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিপিপি দ্রুত অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
