এইচএসসি পাসের হারে শীর্ষে সিলেট, জিপিএ-৫ এ ঢাকা বোর্ড


প্রকাশিত: ০২:৩৬ ১৫ অক্টোবর ২০২৪
উচ্চ মাধ্যমিকে পাসের হারে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট; আর জিপিএ-৫ প্রাপ্তির দিকে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের নাম আগে রয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার সরকার।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিয়েছে ৮৩ হাজার ১৬৫ শিক্ষার্থী। তাদর মধ্যে ৮৫ দশমিক ৩৯ শতাংশ পাস করেছে। উত্তীর্ণ ৭১ হাজার ১২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন।
অন্যদিকে ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২ লাখ ৪৯ হাজার ২৭৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৫৪৮ জন। ঢাকা বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ। পাসের হারে পিছিয়ে আছে ঢাকা।
সম্মিলিত ১১ বোর্ডের হিসাবে পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬১৩ জন।
১১টি শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন।
কারিগরি বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৪ হাজার ৩৮২ শিক্ষার্থীর মধ্যে ৮৮ দশমিক ০৯ শতাংশ পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯২২ জন।
রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন।
চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ৩২ শতাংশ পাসের হার নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৪ হাজার ১২৫ জন। ১ লাখ ৫ হাজার ৪১৬ পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ২৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।
বরিশাল বোর্ডে এবার পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। উত্তীর্ণ ৫৪ হাজার ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৬৭ জন।
দিনাজপুর বোর্ডে ৮৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ১৪ হাজার ২৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ।
কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। এই বোর্ডের উত্তীর্ণ ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ জন।
আর যশোর বোর্ডে পাস করেছে ৬৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী। এই বোর্ডের উত্তীর্ণ ৭৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৯জন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
