নিজাম হাজারীর পিএস হত্যা মামলায় কারাগারে

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৫:৪২ ১৩ আগস্ট ২০২৪
ফেনীর সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ফরিদ মানিককে কারাগারে পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ফেনীর মহিপাল এলাকার এক যুবককে হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা মো. ফরিদ মানিক। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী হিসেবে ফেনীতে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত।
আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে মো. ফরিদ মানিককে আটকে দেওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যা ৭টায় ফরিদ মানিককে আখাউড়া থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেই সময় ফেনী সদর থানা থেকে খবর আসে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হলো।
ফেনী সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন জানান, ফেনীর সদর উপজেলার মহিপাল নামক এলাকার মো. সবুজ মিয়াকে হত্যার ঘটনায় গতকাল সোমবার রাতে ৬৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আর সেই মামলার আসামি মো. ফরিদ উদ্দিন মানিক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




