মানসিক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বাংলাবান্দা থেকে চার ট্রাকচালক আটক


প্রকাশিত: ১২:৩৯ ১৯ নভেম্বর ২০২৫
মানসিক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ বাংলাবান্দা থেকে চার ট্রাকচালক আটক
পঞ্চগড়ের তেতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাংলাবান্দা স্থলবন্দর এলাকা থেকে চারজন ট্রাকচালককে আটক করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতে বাংলাবান্দা স্থলবন্দর এলাকায় এ ঘৃণ্য ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে এবং পরবর্তীতে থানায় এনে চারজনকে আটক করে।
আটককৃতরা হলেন—
১. বগুড়া জেলার মানিকচর এলাকার মিন্টু মিয়ার ছেলে হাসান আলী (২০)
২. বগুড়া জেলার নামুজা এলাকার পলাশ মিয়ার ছেলে মো. রাজিব (২৮)
৩. শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিক মিয়ার ছেলে হানিফ (২০)
৪. শিবগঞ্জ থানার চাদিনা দক্ষিণ পাড়ার মালেকের ছেলে সোহেল (৩৫)
জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তেতুলিয়া উপজেলার পাগলিডাঙ্গি বাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন ১৯ বছর বয়সী তরুণীকে জোরপূর্বক ধরে নিয়ে যায় অভিযুক্ত চার যুবক। পরে তাকে বাংলাবান্দা স্থলবন্দর এলাকায় একটি দোকানের পাশে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
অভিযুক্তরা তরুণীকে ফেলে রেখে পালিয়ে গেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন সকালে স্থলবন্দর এলাকা থেকে চারজনকে আটক করা হয়।
তরুণী বর্তমানে তেতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার চিকিৎসা ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া বলেন, “অভিযুক্তরা তরুণীকে ভুল বুঝিয়ে স্থলবন্দর এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে। ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




