বোদায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার


প্রকাশিত: ০৩:৪০ ১০ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের বোদা উপজেলার একটি কওমি মাদ্রাসায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দেলোয়ার হোসেন (২৩) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার (৯ নভেম্বর) বোদা থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পৌর সদরের ইসলামবাগ এলাকায় অবস্থিত সিদ্দিকীয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন গত তিন মাস ধরে ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে একাধিকবার বলাৎকার করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে পুনরায় ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন শিক্ষক দেলোয়ার। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী কান্নাকাটি শুরু করলে অন্যান্য শিক্ষার্থীর নজরে আসে বিষয়টি। পরে শিক্ষার্থী বিষয়টি তার পরিবারের কাছে জানালে তারা তাৎক্ষণিকভাবে মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেন।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। তিনি প্রায় এক বছর ধরে ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




