স্বাধীনতা ও দেশ বিরোধী শক্তিই সারা দেশে নাশকতা চালিয়েছে


প্রকাশিত: ০৬:৩৯ ২৬ জুলাই ২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘স্বাধীনতা ও দেশ বিরোধী শক্তিই সারা দেশে নাশকতা চালিয়েছে।’ বগুড়ায় নাশকতাকারীদের হামলা ও আগুন দেওয়ার ঘটয়ায় দলীয় কার্যালয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য যে ৫ শতাংশ কোটা রয়েছে তা পূরণ না হলেও মেধার ভিত্তিতে তা পূরণ করা হবে।’
নাশকতাকারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বৃহস্পতিবার বিকেলে বগুড়া ডিসি অফিসে প্রশাসনিক কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় অংশ নেন তিনি। সভায় ১৪ দলের সমন্বয়ক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মজিবুর রহমান মজনু অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী শক্তি দেশের অন্যান্য এলাকার মতোই বগুড়াতেও নাশকতা চালিয়েছে। সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা নাশকতাকরীদের দ্রুত বিচার শেষ করার পাশাপাশি নতুন আইন প্রনয়নের দাবিও জানান।
বগুড়ায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি জামায়াতের অন্তত সাড়ে ৩০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেলস্টেশন, থানা ও সদর ভূমি অফিসসহ বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২ শতাধিক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




