সাজিদ হত্যার বিচারসহ ১৫ দাবিতে ইবি সংস্কার আন্দোলনের অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ০৯:২১ ১৮ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার ও ইকসু গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ ১৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি করে তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছর হলেও মৌলিক কোনো সংস্কার হয়নি। আমরা প্রশাসনকে ১৫টি দাবি দিয়েছি, সেগুলোও বাস্তবায়ন করছে না। আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন এখনো সাজিদ হত্যার বিচার করতে পারেনি। ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধ করলেও শিক্ষার্থীদের আইডি কার্ড দিতে পারেনি। মেডিক্যাল সেন্টারে শিক্ষার্থীরা কোনো সেবা পাচ্ছে না। ফিটনেসবিহীন বাস দিয়ে চলছে পরিবহন সেবা। এখনো বিভিন্ন ফি অ্যানালগ পদ্ধতিতে প্রদান করতে হয়। বিশ্ববিদ্যালয়ের একটি অকেজো ওয়েবসাইট রয়েছে। সেখানে কোনো তথ্য নেই। এসব নিয়ে প্রশাসনের একেকজন একেক কথা বলে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত কার্যকর ব্যবস্থা নিবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো।
সংগঠনটির সদস্য খন্দকার আবু সায়েম বলেন, ইবিতে আন্দোলন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসন ১৫ অক্টোবরের মধ্যে ইকসুর গঠনতন্ত্র দেওয়ার কথা বললেও এখনো তা দিতে পারেনি। আমরা অনেক আগেই ১৫ দফা দিয়েছি কিন্তু তার একটি দাবিও বাস্তবায়ন হয়নি। আমরা চাই প্রশাসন আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইকসু গঠনে দৃশ্যমান পদক্ষেপ নেবে। কোনো তালবাহানা দেখতে চাই না।
সংগঠনটির সদস্য শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছরের কাজের উপরে একটি জরিপ করেছি। কিন্তু প্রশাসন সেখানে ফেইল করেছে। শিক্ষার্থীরা তাদের উপরে আস্থা রাখতে পারেনি। আমরা কয়েকমাস আগেই প্রশাসনকে কিছু যৌক্তিক দাবি দিয়েছি। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। সকল দাবি বাস্তবায়ন করে আমরা একটি আধুনিক বিশ্ববিদ্যালয় দেখতে চাই। আমরা চাই প্রশাসন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের কাতারে আসবে। বিশ্ববিদ্যালয় যতক্ষণ শিক্ষার্থীবান্ধব না হবে আমরা লড়াই চালিয়ে যাবো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




