স্ত্রী থাকতেও সমন্বয়কের একাধিক প্রেম, ভাঙছে ৫ বছরের সংসার !

প্রকাশিত: ০৯:৩৫ ১৩ সেপ্টেম্বর ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত কমিটির খোকসা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো.জিহাদ শাহারিয়ার সুমনের বিরুদ্ধে একাধিক নারীর সাথে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী মোছাঃ রিমা খাতুন। ৫ বছরের সংসারে দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত জিহাদ এমন অভিযোগ ক্ষোদ তার স্ত্রী রিমা খাতুনের। অভিযোগ উঠেছে সমন্বয়ক ও ভাতার টাকা পাওয়ার পরে পরকীয়ার নেশা বেড়েছে দিগুণ।
সঠিক বিচারের আশায় সম্প্রতি গেল আগষ্টের ২৪ তারিখে খোকসায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিমা খাতুন । তবে অভিযোগ হাতে পাননি দাবি ওসির।
মো.জিহাদ শাহারিয়ার (সুমন) খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আক্কস আলী মল্লিকের ছেলে। স্ত্রী রিমা খাতুন একই ইউনিয়নের বৌরাগীপাড়ার মো.জালাল বিশ্বাসের মেয়ে।
রিমা খাতুন বলেন, বিয়ের পর থেকেই জিহাদ বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে। নানান প্রলোভন দেখিয়ে তাদের সাথে ফিজিক্যাল সম্পর্ক গড়ে তোলে। নিষেধ করলে মারধর করে এবং ভয়ভীতি দেখায়। ১৫ দিন আগে মৌখিক ভাবে তালাক দেয় জিহাদ। আমি সুষ্ঠু বিচারের আশায় থানা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েছি।
রিমার বাবা জালাল বিশ্বাস জানান, জামাই হুজুর মানুষ কারিআনা শিক্ষক ৫ বছর আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিভিন্ন সময়ে আমার মেয়ের উপর নির্যাতন করে জামাই জিহাদ। একজন হুজুর মানুষের এমন চরিত্র আগে জানা ছিলো না। আমরা গরিব মানুষ সঠিক বিচারের দাবিতে প্রশাসনের দারস্থ হয়েছি। সঠিক বিচার চাই।
সরেজমিনে অভিযুক্ত জিহাদের বাড়িতে গেলে তাকে পাওয়া যাইনি। দীর্ঘ সময় অপেক্ষার করেও তাকে না পাওয়া গেলে কথা হয় জিহাদের মা হাছিনা খাতুনের সাথে। তিনি বলেন, ১৫ দিন আগে রিমা খাতুন (বৌমা) বাবার বাড়িতে গেছে। তারা যদি থানায় অভিযোগ দিয়ে থাকে তাহলে আর কি করার। আমরা বৌমা নিতে চাই। তবে ছেলের বিরুদ্ধে উঠা অভিযোগ সব অস্বীকার করেন জিহাদের মা হাছিনা খাতুন।
এবিষয়ে অভিযুক্ত মো.জিহাদ শাহারিয়ার সুমনের মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,
আমাকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ট্যাপে ফেলানোর জন্য আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। একাধিক নারীর সাথে পরকীয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন দু-একজন নারীর সাথে তার সম্পর্ক আছে মাঝেমধ্যে ফোনে কথাবার্তা হয় এতোটুকুই।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, বিভিন্ন নারীদের সাথে পরকীয়ায় আসক্ত মো.জিহাদ শাহারিয়ার সুমন নামে একজনের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ করেছেন। খুব দ্রুতই বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




