পাবনায় র্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পাবনার চাটমোহরে অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলী (১৩) কে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য মেহেদী হাসান সাগর (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। আর রোববার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারীকে।
রোববার (০৩ নভেম্বর) দুপুরে পাবনা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
অপহৃত শিক্ষার্থীর রমজান আলী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও চড়ইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
আর গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন, নওগাঁ সদর উপজেলার দুবলাহাটি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে মেহেদি হাসান সাগর (২৫)।
র্যাব কমান্ডার বলেন, রমজান আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওইদিনই রাতে অজ্ঞাতনামা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে তার ছেলেকে ফিরে পেতে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা ময়না খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়।
পরে রোববার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে অপহরণকারী চক্রের এক সদস্য মেহেদি হাসান সাগর কে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেপ্তকরকৃতকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী





