মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়


প্রকাশিত: ০৬:৩৮ ১৫ আগস্ট ২০২৪
মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তসলিম হৃদয়ের কান ধরে ওঠবস করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে জেলা ক্রীড়া সংস্থার গেটের সামনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে কান ধরে ওঠবস করতে বাধ্য করেন বলে জানা গেছে।
তসলিম হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখন্ডা এলাকার মো. লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩নং ওয়াডের কাউন্সিলর ও প্যানেল মেয়র।
ওই ভিডিওতে দেখা গেছে, জেলা ক্রীড়া সংস্থার চত্বরে পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. তসলিম হৃদয়কে কান ধরে ওঠবস করানো হচ্ছে। এ সময় পাশ থেকে কয়েকজনকে বলতে শোনা যায়- ‘কান ধর, কান ধরে বসে থাক। ওই কেউ ওরে আর মারিস না।’ কান ধরে ওঠবসের সময় তসলিম উপস্থিত জনতার কাছে হাত জোড় করে ক্ষমাও চান। এরপর পাশে থেকে একজন তসলিমের গালে থাপ্পড় মারেন।

কান ধরে ওঠবস করানোর আগে তসলিম হৃদয়কে মারধর করা হয়। এতে তার পরনে থাকা শার্টটি ছিঁড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, হঠাৎ করেই আলাদিনের চেরাগ পেয়েছিল তসলিম। অথচ কয়েক বছর আগেও তার তেমন কিছুই ছিল না। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের ১৬ বছরে বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে। এক সময়ের টিনের বাড়ি এখন বিল্ডিং হয়েছে। শহরেও বহুতল বিল্ডিং করছেন। এখন দামি গাড়িতে করে চলাফেরা করেন। তার এত সম্পদ আর টাকার উৎস কোথায়? সৎভাবে তো এত টাকা আর সম্পদের মালিক হওয়া যায় না।
এ বিষয়ে জানতে পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. তসলিম হৃদয়ের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. তসলিম হৃদয়ের ঘটনাটি আমার জানা নেই। তাকে থানা পুলিশেও সোপর্দ করা হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



