গুলি করে হত্যা করল পাবনার ছাত্রদল কর্মীকে

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১২:৫৬ ৭ আগস্ট ২০২৪
পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে শচীন বিশ্বাস সাজু (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছেলে ও স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের কর্মী। শচীন হোসেন সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন।
তিনি জানান, শচীন স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। ছাত্রদলের কোনো কমিটি না থাকায় কর্মী হিসেবে দলের দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শচীন চররূপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে এক বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বনভোজন করছিলেন। সবাই যখন খাওয়া-দাওয়া করছিল তখন শচীন মোবাইলে কথা বলতে বলতে রাস্তার ওপরে আসা মাত্রই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, আহত শচীন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। মাথার খুলির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। শুনেছি পাবনা হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঈশ্বরদী থানা পুলিশের কর্মকর্তারা ফোন রিসিভ করেননি। এজন্য বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ



