সোনারগাঁয়ে পাওনা টাকা না মেলায় ব্যবসায়ীর জানাজা স্থগিত করল বিএনপি নেতা


প্রকাশিত: ০১:৪১ ১ জুন ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে পাওনা টাকা আদায়ের দাবিতে এক মৃত ব্যক্তির জানাজা ও দাফন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
মৃত গোলজার হোসেন উপজেলার গোপেরবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ঈদুল আজহার দিন দুপুরে মারা যান। পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী তার দাফনের প্রস্তুতি নেন এবং পরদিন সকালে জানাজার আয়োজন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে গোলজার হোসেনের মরদেহ মশুরাকান্দা ঈদগাহ মাঠে জানাজার জন্য নেওয়া হলে সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান মৃত ব্যক্তির কাছে নিজের এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। অভিযোগ রয়েছে, ওই টাকা পরিশোধের বিষয়ে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি জানাজা ও দাফনের কার্যক্রমে আপত্তি জানান। এতে কিছু সময়ের জন্য জানাজা অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।
পরে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং জানাজা সম্পন্ন করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জানাজায় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন এবং এমন ঘটনায় অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা হজরত মিয়া বলেন, একজন মৃত ব্যক্তির জানাজাকে কেন্দ্র করে এ ধরনের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করছেন।
অভিযোগের বিষয়ে সায়েম প্রধান বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি পাওনা টাকা ফেরত পাচ্ছিলেন না। তবে তিনি দাবি করেন, জানাজা বন্ধ করার উদ্দেশ্য ছিল না; বরং বিষয়টির একটি সমাধান চাওয়া হয়েছিল। পরে পরিবারের সদস্যরা নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলে সমস্যার সমাধান হয়।
এদিকে, সোনারগাঁ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, বিষয়টি পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, পারিবারিক বা আর্থিক বিরোধ থাকলেও জানাজা ও দাফনের মতো ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়া উচিত নয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে

