কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে, অটোরিকশার ওপর পড়ে শিক্ষিকা নিহত


প্রকাশিত: ০৮:১৭ ৬ মে ২০২৬
গাজীপুরের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে চলন্ত অটোরিকশার ওপর পড়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলিয়া রেলগেট এলাকায়, বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন ফেরদোস (৪৭) একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জ সংযোগ লাইনের একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে চলন্ত একটি অটোরিকশা সরাসরি খুঁটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই শিক্ষিকা শারমিন ফেরদোস গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
এদিকে, খুঁটি ভেঙে পড়ার সময় বিদ্যুতের তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে পানিতে থাকা মাছ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এবং পানির ওপর ভেসে ওঠে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ



