সাজেকে আটকে আছেন প্রায় ৪০০ পর্যটক

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:৩৬ ৩ আগস্ট ২০২৪
অতিভারী বর্ষণে মাইনি ও চেঙ্গী নদীতে পানি বাড়ায় পাহাড়ি ঢলে জেলার মেরুং ও কবাখালি ইউনিয়ন ও জেলার সদরের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় লংগদু ও সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সাজেকে আটকে পড়েছেন ৩৭০ জন পর্যটক।
শনিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট এবং মাচালংয়ে সড়কে পানি উঠেছে। ফলে খাগড়াছড়ির সাথে সাজেকের যান চলাচল বন্ধ আছে। তাই আজ সকালে স্কর্ট ছেড়ে যায়নি এবং খাগড়াছড়ি থেকেও কোন গাড়ি সাজেক আসেনি। গতকাল সাজেকে প্রবেশ করা প্রায় ৩৫০ জনের মতো পর্যটক বর্তমানে সাজেক অবস্থান করছেন।
সাজেক-খাগড়াছড়ি কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, খাগড়াছড়ির বিভিন্নস্থান বন্যার পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি, সাজেক থেকেও কোন গাড়ি ছেড়ে আসেনি। তবে আজ সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। আশা করছি সড়ক থেকে পানি নেমে যাবে এবং বিকেলে যান চলাচল স্বাভাবিক হবে।
সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্তাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন, পর্যটকরা বর্তমানে সাজেকে ঘুরেফিরে সময় কাটাচ্ছেন। কোনো অসুবিধা নেই। পানি কমলে হয়তো বিকেলে পর্যটকরা চলে যেতে পারবেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পর্যটক আটকে পড়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকেরা যাতে করে ভালো থাকেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাহাড়ি ঢলে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে মেরুং বাজারও।
মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, শুক্রবার বিকেল থেকে মাইনি নদীর পানি বাড়তে শুরু করেছে। রাস্তাঘাট ডুবে যাচ্ছে। এর মধ্যে মেরুং হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় লংগদু সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ আছে। চলতি বছরে তিন দফা বন্যায় এই ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা বলেন, পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণের কারণে মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



