কুমিল্লায় অসুস্থ বন্ধুর পাশে অনন্য দৃষ্টান্ত: মনোবল বাড়াতে একসাথে ‘ন্যাড়া’ হলেন ১০ বন্ধু


প্রকাশিত: ০৩:৩৫ ১৭ এপ্রিল ২০২৬
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা গুরুতর অসুস্থ বন্ধু খায়রুল ইসলামকে মানসিকভাবে শক্তি জোগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তাঁর ১০ বন্ধু। অসুস্থ বন্ধুর পাশে থাকার বার্তা দিতে তাঁরা একসাথে মাথা ন্যাড়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
জানা যায়, খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় ও মানসিকভাবে সাহস জোগাতেই বন্ধুদের এই উদ্যোগ। বন্ধুর কষ্টে সমব্যথী হয়ে তাঁরা সবাই একসাথে মাথা ন্যাড়া করেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মানবিক উদ্যোগে অংশ নেন মো. আলাম, মো. পারভেজ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাওন, মো. মনির, মো. সাদ্দামসহ মোট ১০ বন্ধু। তাঁদের এই ব্যতিক্রমী ভালোবাসা স্থানীয়ভাবে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানান, বন্ধুত্বের এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়। অসুস্থ বন্ধুর জন্য এ ধরনের ত্যাগ ও সমর্থন এলাকাবাসীর কাছেও অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, বন্ধুত্বের এই অনন্য নজির মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে

