মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!


প্রকাশিত: ০৬:১৪ ১১ এপ্রিল ২০২৬
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (রহ.) মাজারের দিঘিতে একটি হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে একটি কুকুরের মৃত্যু। গত ৮ এপ্রিল বিকেলে মাজার সংলগ্ন ঘাট এলাকায় হঠাৎ করে একটি কুকুর পানিতে পড়ে গেলে মুহূর্তের মধ্যেই একটি কুমির সেটিকে টেনে নিয়ে যায়। উপস্থিত লোকজনের চোখের সামনে ঘটে যাওয়া এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুকুরটি অসুস্থ ছিল এবং ঘটনার আগে কয়েকজনকে কামড় দেয়। এতে আতঙ্কিত হয়ে লোকজন কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দৌড়ে ঘাটের দিকে যায়। এ সময় এক নিরাপত্তাকর্মীর সংস্পর্শে এসে কুকুরটি পানিতে পড়ে যায়। ঠিক তখনই দিঘিতে থাকা কুমিরটি দ্রুত এসে কুকুরটিকে মুখে নিয়ে পানির নিচে টেনে নেয়।
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর কুকুরটির মৃতদেহ দিঘির অন্য পাশে ভেসে ওঠে। পরে সেটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়। তবে ঘটনাটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে পানিতে ফেলা হয়েছিল।
এ ধরনের অভিযোগ নাকচ করেছেন মাজার কর্তৃপক্ষ। তাঁদের দাবি, এটি সম্পূর্ণ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। কেউ কুকুরটিকে বেঁধে বা জোর করে পানিতে ফেলেনি।
ঘটনাটি তদন্তে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কুকুরটির মৃতদেহ মাটি থেকে তুলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে কুকুরটি কোনো রোগে আক্রান্ত ছিল কি না।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে মাজার এলাকায় কুমিরকে কোনো ধরনের জীবন্ত প্রাণী খাওয়ানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো ঘটনা ঘিরে এলাকায় এখনো কৌতূহল ও আলোচনা চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী

