মোনাজাতে জিয়াউর রহমানের নাম বাদ পড়ায় ইবি ছাত্রদলের প্রতিবাদ


প্রকাশিত: ১২:০১ ২১ ফেব্রুয়ারী ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রশাসনের আয়োজিত মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নাম উল্লেখ না করায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এর আগে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন অনুষদ ও বিভাগ, আবাসিক হল, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান মোনাজাত পরিচালনা করেন। তবে মোনাজাতে জিয়াউর রহমানের নাম উল্লেখ না হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং পুনরায় মোনাজাতের দাবি তোলেন। পরবর্তীতে দ্বিতীয়বার মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা অনাকাঙ্ক্ষিত এবং এটি ইচ্ছাকৃত হতে পারে।
অভিযোগের বিষয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ইমাম সাহেব ভুলবশত নামটি উল্লেখ করতে পারেননি। পরে ছাত্রদল প্রতিবাদ জানালে তিনি ভুল স্বীকার করে পুনরায় মোনাজাত পরিচালনা করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এয়াকুব আলী বলেন, দোয়ার আগে তিনি খতিবকে জিয়াউর রহমানসহ সংশ্লিষ্টদের জন্য দোয়া করার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, এটি মানবিক ভুল হতে পারে এবং বিষয়টি নিয়ে অতিরিক্ত বিতর্কের প্রয়োজন নেই। ছাত্রদের প্রতিবাদের পর পুনরায় দোয়া করা হয়।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে শহীদ মিনার প্রাঙ্গণে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইটের সঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলরের বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলেও জানা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কোনো বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



