তারেক রহমানের উপহারের ঘরে হামলা ও লুটপাট: আক্রান্ত অন্ধ গফুরের পরিবার


প্রকাশিত: ০৩:৫৩ ৩১ জানুয়ারী ২০২৬
রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) বাড়িতে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গফুর মল্লিক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়েছিলেন।
পরিবারের দাবি, একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর চালায় এবং নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে মালামাল ও অর্থ আত্মসাৎ করেছে।
ঘটনার পর রাতেই গফুর মল্লিকের ছেলে বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের কারণে পরিকল্পিতভাবে হামলা ও লুটপাট চালানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৭৮ বছর বয়সী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে ট্রেন ও বাসে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তার এই জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ‘আমরা বিএনপির পরিবার’ থেকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



