সিদ্ধান্তে অনড় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, বিপাকে নুরুল হক নুর

প্রকাশিত: ১০:০২ ১৫ জানুয়ারী ২০২৬
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা চাপ, অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠলেও কোনোভাবেই পিছু হটছেন না স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। তিনি জানিয়েছেন, সব বাধা উপেক্ষা করে জনগণের প্রার্থী হিসেবেই নির্বাচনের মাঠে থাকবেন এবং মানুষের ভোটাধিকার রক্ষায় ভূমিকা রাখবেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে গলাচিপা ও দশমিনার মানুষ রাজনৈতিকভাবে সচেতন হওয়ায় এসব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।
হাসান মামুন বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। জনগণ পাশে থাকলে সংসদে গিয়ে এলাকার সমস্যা ও দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরবেন। তিনি নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের প্রচারণায় দিন দিন জনসমাগম বাড়ছে, যা নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। উল্লেখ্য, জোটগত সিদ্ধান্তে এই আসন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেওয়া হলেও তিনি এলাকায় প্রত্যাশিত বিএনপি সমর্থন পাচ্ছেন না। বরং স্থানীয় বিএনপির বড় একটি অংশ প্রকাশ্যেই মাঠে নেমেছে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে, ফলে নুরুল হক নুর পড়েছেন চাপে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



