তেতুলিয়ায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান


প্রকাশিত: ১১:৪০ ৬ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়ায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান। শনিবার (৬ ডিসেম্বর) সকালে তেতুলিয়া মিলনায়তন সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
মতবিনিময় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টাই একটি জেলার উন্নয়নের মূলভিত্তি। তিনি সকলের সঙ্গে সেতুবন্ধন রচনার মাধ্যমে জনসেবা, আইন–শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সার–বীজসহ কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু, তেতুলিয়া মডেল থানার ওসি মো. মুসা মিয়া, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও তেতুলিয়ায় কর্মরত প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



