তেতুলিয়ায় গ্রাম পুলিশ দফাদার আব্দুল কাদেরকে রাজকীয় বিদায় সংবর্ধনা


প্রকাশিত: ০৯:২৬ ৩ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোঃ আব্দুল কাদেরের অবসরজনিত রাজকীয় বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবন শেষে সোমবার (১ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে তাকে এই গৌরবময় বিদায় জানানো হয়।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু জাফর, সদস্য মোছাঃ আলেয়া বেগম, ইউপি সরকারি কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্যসহ আরও অনেকে। বক্তারা আব্দুল কাদেরের কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন,
“তার পুরো কর্মজীবনই ছিলো সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধে পরিপূর্ণ। তিনি প্রতিদিন সবার আগে অফিসে এসে উপস্থিত হতেন এবং গ্রাম পুলিশের সদস্যদের সময়মতো সঠিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিতেন। পঞ্চগড় জেলায় প্রথমবারের মতো একজন সত্যিকারের নিষ্ঠাবান গ্রাম পুলিশকে আমরা রাজকীয়ভাবে বিদায় জানাতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।”
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো ঘোড়ার গাড়িতে দফাদার আব্দুল কাদেরকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান। তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় জনসাধারণ, ইউপি সদস্যরা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আবেগঘন মুহূর্তে বিদায়ী গ্রাম পুলিশ দফাদার আব্দুল কাদের বলেন,
“এই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় পাওয়া। মানুষের সেবায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি—এটিকেই নিজের পরিবারের প্রতি দায়িত্বের মতো মনে করেছি। এমন সম্মানজনক বিদায় সত্যিই অনেক আনন্দের। আমাদের সকলেরই উচিত নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা।”
মানবিকতা, দায়িত্ববোধ ও দীর্ঘ সেবাজীবনের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠান এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়ার সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী

