পঞ্চগড়ের তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশিত: ০১:০৩ ১৯ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী প্রকাশ্যে রাস্তার ওপর সংরক্ষণ করে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সংশ্লিষ্ট ব্যবসায়ী অনুমোদন ছাড়াই নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় রাস্তার ওপর রাখায় চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বায়ুদূষণ সৃষ্টি হচ্ছিল। মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে জরিমানা ধার্য করে আদায় করে।
এসময় তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট–শালবাহান–হারাদিঘী–বুড়াবুড়ি সড়কসংলগ্ন এলাকার অন্যান্য ব্যবসায়ীদেরও নির্মাণ সামগ্রী রাস্তা থেকে দূরে ও যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়, যাতে বায়ুদূষণ ও জনদুর্ভোগ না বাড়ে।
অভিযানে নেতৃত্ব দেন তেতুলিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, বায়ুমান উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ



