সড়কে পোস্টার হাতে একা দাঁড়িয়ে স্কুলছাত্রীর প্রতিবাদ! কোটাপদ্ধতি সংস্কারের দাবি


প্রকাশিত: ১২:১৭ ১৬ জুলাই ২০২৪
রাজশাহীতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় একা দাঁড়িয়ে অবস্থা কর্মসূচি পালন করছে কামারুন মনিরা নামে এক স্কুলছাত্রী।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পোস্টার হাতে নিয়ে ওই ছাত্রীকে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। মূলত কোটা আন্দোলনকারীদের সমর্থন জানাতে রাস্তায় নামে সে। এ সময় তার হাতে পোস্টারে ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ লেখা শ্লোগান দেখা যায়।
কামারুন মনিরা শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
মনিরা জানায়, কোটা বাতির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। বিশেষ করে সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে ছাত্রলীগ। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্বাধীন বাংলাদেশে কোটা প্রথার কোনো জায়গা থাকতে পারে না জানিয়ে মনিরা বলে, মেধাবীরা মুক্তি না পেলে ভবিষ্যৎয়ে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় মনিরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে

