মির্জাগঞ্জে একটি বড় ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি!


প্রকাশিত: ১২:২৬ ১৭ আগস্ট ২০২৫
পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি বড় ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ভোরে পায়রা নদীতে জেলে নিরব হাওলাদারের জালে ধরা পড়ে মাছটি। পরে সকাল ১০টার দিকে তিনি মাছটি সুবিদখালী মৎস্য আড়তে নিয়ে আসেন।
সুবিদখালী মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু জানান, এত বড় ইলিশ এ বাজারে সচরাচর পাওয়া যায় না। নিলামে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন ৬ হাজার টাকায় কিনে নেন। মাছটি দেখতে আড়তে ভিড় জমান বহু মানুষ। ক্রেতা জাকির হোসেন বলেন, “এত বড় ইলিশ এখন খুব কমই ধরা পড়ে। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব। দেখি কতটা লাভ হয়।”
মাছটির ওজন এক কেজি ৮২০ গ্রাম হওয়ায় প্রতি কেজির দাম পড়ে প্রায় ২ হাজার ৮০০ টাকা। কমিশনসহ মোট ৬ হাজার টাকায় মাছটি কেনা হয়। তবে উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতারা হতাশ। স্থানীয় ক্রেতা আসলাম হোসেন বলেন, “৩ হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে মাসে অন্তত একবার বড় ইলিশ কিনে নিতাম, এখন সেটা অসম্ভব হয়ে পড়ছে।”
মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “এটি মূলত নিষেধাজ্ঞার সুফল। গভীর সমুদ্রে বড় ইলিশ বেশি পাওয়া যায়। তবে অতিরিক্ত ছোট ইলিশ ধরা, পানির প্রবাহ কমে যাওয়া, বাঁধ-স্লুইসগেট, অবৈধ জাল, পানিদূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বড় ইলিশের সংখ্যা কমছে।” তিনি আরও জানান, বড় ইলিশে ফ্যাট, ওমেগা-৩ ও ভিটামিন বেশি থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক



