যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে আহত ইসলামিবক্তা সাইফুল্লাহ


প্রকাশিত: ০৭:৩০ ১৭ নভেম্বর ২০২৪
মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পরিবারের সদস্যসহ গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।
শনিবার দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে আব্দুল হাই সাইফুল্লাহ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেজে দুর্ঘটনায় আহত সাইফুল্লাহর ছবি ছাড়ার দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।
ফেসবুকে পেজের পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ইসলামি বক্তা সাইফুল্লাহকে। আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পান। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বর্তমানে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুম’আ কমপ্লেক্স, পল্লবীতে। একইসঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস-এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান। একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত।
শিক্ষাজীবনে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের (রহিমাহুল্লাহ) ছাত্র।
তথ্য নিশ্চিত হতে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- ইতালীয় প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু
- সংবিধান, গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনায় শফিকুর রহমান
- পেরুতে হলান্ডের নামে পাঁচ শতাধিক শিশুর নামকরণ
- গাজার ধ্বংস দেখে ‘ভালো লাগছে’ মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটসের
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়




