শ্রীপুরে জোরপূর্বক জমি জবরদখলের পাঁয়তারার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ক্রয়কৃত জমি জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল খালেকের সন্তান ফরহাদ মিয়া ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। রোববার ০৩ নভেম্বর সকালে সরেজমিনে দেখা গেছে, ফরহাদের বাড়ির পাশে থাকা আকাশমনি বাগান, ওই বাগানের সাড়ে ৫শতাংশ জমি ফরহাদ দাবি করেন।
ফরহাদ মিয়া অভিযোগ করেন, তাঁরই চাচা'তো ভাই শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম জোরপূর্বক ক্রয়কৃত সাড়ে ৫শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা করছে। এব্যাপারে তিনি ইউনিয়ন পরিষদে জমি সংক্রান্ত বিরোধে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যরা বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিনের অসহযোগিতার কারণে মিমাংসা করা সম্ভব হয়নি।
অপরদিকে রফিকুল ও সফিকুল জমি জবরদখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাঁরা ফরহাদের জমিটি অন্যায়ভাবে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানান, ফরহাদ জমিটি ক্রয় করার পর থেকেই জবরদখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে অভিযুক্তরা। অন্যায় অবিচার থেকে রেহাই পাওয়ার জন্যই সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ফরহাদ। তিনি প্রশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন।
এব্যাপারে রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফরহাদের জমি আমাদের দখলে থাকলে ছেড়ে দিবো। একপর্যায় তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেন পৈতৃক জমি থেকেও অতিরিক্ত জমি তাদের দখলে রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




