১৭টি তাজা ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে


প্রকাশিত: ০৬:৪৭ ৫ অক্টোবর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র একটি বিশেষ টহলদলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সফল অভিযান পরিচালনা করে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়, ককটেল গুলো দুষ্কৃতিকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে লুকিয়ে রেখেছিলো।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওদুদ বিনোদন পার্কের পেছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখার খবর পাওয়া যায়। এই সংবাদের প্রেক্ষিতে ৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মোঃ ইউসুফ রানা, পিতা-মৃত আব্দুস সালাম এর আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের সন্ধান মেলে। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি খোলা হলে একটি প্লাস্টিকের বালতিতে রাখা ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "বিজিবি সীমান্ত এলাকায় পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এবং বিশেষ টহল পরিচালনা করছে। অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এই অভিযানের মাধ্যমে বিজিবি ও যৌথ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে দুষ্কৃতিকারীদের নাশকতার পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে, যা স্থানীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



