তানজীমের মৃত্যু মনে করিয়ে দেয় দেশে এখনো অরাজকতা চলছে - টাঙ্গাইলে মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর


প্রকাশিত: ০৭:৩০ ২৫ সেপ্টেম্বর ২০২৪
তানজীম ছরোয়ার নির্জনের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে দেশে এখনো অরাজকতা চলছে, বিগত পনেরো বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে যারা দেশকে অস্তিত্বিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল ( অবঃ) ফজলে এলাহি আকবর।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গতকাল ভোরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকার নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে এসে তার পরিবারকে সমবেদনা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
এসম তিনি আরও বলেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় বিপ্লব যা দ্বিতীয় স্বাধীনতা বলা চলে সেই বিপ্লব আমাদের ধরে রাখতে হবে যাতে করে আর কখনো ফ্যাসীবাদী সরকার প্রতিষ্ঠা না হয়। যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিক্স সাইজ করতে পারি আর ইলেকশন কমিশনারকে যদি স্বাধীন করতে পারি তাহলে আমাদের দেশে আর ফ্যাসীবাদি সরকার হবেনা।
এসময় লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) সিদ্দিক বলেন,আমরা ৭ জন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা এসেছি। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমরা চাই নির্জনের হত্যার সাথে যারা জড়িত তারা কঠিন বিচারের আওতায় আনা হোক।
এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) শামসুজ্জামান, রাশেদ, সাঈদ খান ও মেজর সিদ্দিক, মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল ও বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বিএনপির এই প্রতিনিধি দল সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে তার মা বাবা ও বোনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন ও কবরস্থানে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মোনাজাত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী

