ভোলা বাজারে অগ্নিকান্ডে, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি


প্রকাশিত: ১১:৫০ ১১ সেপ্টেম্বর ২০২৪
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৯টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে ওই উপজেলার কুঞ্জেরহাট বাজারের পূর্ব দিকে তজুমদ্দিন রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার মধ্যরাতে কুঞ্জেরহাট বাজারের পূর্ব পাশে তজুমদ্দিন রোডের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে চোখের পালকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
তারা আরো জানান, আগুনে চারটি স্বর্ণের দোকান, একটি জুতার শোরুম, ক্রোকারিজের দোকান, ঢেউটিনের দোকান, গ্লাসের দোকানসহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। আমরা যে আবার ঘুরে দাঁড়াব সেই সামর্থ্যও নেই।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, কুঞ্জেরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



