মধুপুরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি,প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০৭:১০ ১০ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের মধুপুরে বিশিষ্টি ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকির বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার বিকেলে বিএনপি সহ সর্বস্তরের জনগণ মধুপুর শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। মিছিলে হাজারো জনতার ঢল নামে।
মিছিল শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন । মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক যুগ্ম সম্পাদক আসাদ সরকার সদস্য সচিব মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল মমিনুর ইসলাম সদস্য সচিব মধুপুর পৌর স্বেচ্ছাসেবক দল খন্দকার মারুফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন গত রবিবার বিকেলে মধুপুর উপজেলার ধলপুর এলাকায় ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন এর হাত পা কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেয়। উক্ত হুমকী মুলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । বক্তারা হুমকীদাতা নাছির উদ্দিনের বিচার দাবী করেন। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



