মাজারে হামলাকারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে : গোলাম মোস্তফা

প্রকাশিত: ০৬:১০ ১০ সেপ্টেম্বর ২০২৪
সিলেটের খাদিম এলাকায় উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হযরত শাহ পরাণ (রহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে ষড়যন্ত্রকারী, দেশ ও রাষ্ট্র বিরোধী দুর্বৃত্তদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ প্রকাশ করে ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি) চেয়ারপার্সন মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মাজারে হামলাকারীরা দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করে বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন মাজার ও দরবারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের শাস্তির দাবি করে তিনি বলেছেন, ছাত্রদের মাথায় কাঁঠাল রেখে অনেকে মাজারে হামলা চালাচ্ছে। হামলাকারীদের উদ্দেশ্য সরকারকে বিপদে ফেলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে বাঁধা গ্রস্থ করা।
গোলাম মোস্তফা ভুইয়া বলনে, ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো সমাজে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হচ্ছে। বিজয়কে অর্থবহ করতে সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা সময়ের দাবি। অন্তবর্তী সরকারকে এ বিষয়ে দ্রুত যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরো বলেন, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কড়া বক্তব্য দেয়া, স্বৈরাচারী সরকারের কঠিন দোষর সালাফিরা সকল সময় সুবিধাভোগী। আর এই সুবিধাভোগি গংরা আবারো ছাত্র-জনতার বিপ্লবের সুফল ভোগ করার মিশনে নেমেছেন মনে হচ্ছে। সমাজে ফেতনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভক্তির মাধ্যমে এরা সকল সময়ই সুবিধা ভোগী।
তিনি বলেন, শাসক যে-ই হোক তার আনুগত্য করা ফরজ, শাসকগোষ্ঠীর সমালোচনা করা, আন্দোলন করা, হরতাল অবরোধ করাকে হারাম বলে ফতোয়া দেয়া এই সুবিধা ভোগী গোষ্টি থেকে সকলকে সাবধান থাকতে হবে। সালাফিদের কার্যকলাপই প্রমান করে স্বৈরাচার ও ফ্যাসিস্টরাই তাদের পছন্দের শাসক। মাজার ভাঙ্গা, মাজারে হামলার মাধ্যমে তারা ফ্যাসিবাদী শক্তিকে আমন্ত্রন জানাচ্ছে। তাই সালাফিদের ইন্ধন বা উস্কানির বিষয়টি মাথায় রাখা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে সকলের ধর্ম পালনের অধিকার রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সারাদেশের বিভিন্ন মাজার ও দরবারে ভাংচুর, লুটতরাজ ও হামলা চালাচ্ছে। সচেতন জনতা কখনোই স্বার্থান্বেষী মহল কর্তৃক সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার এই অপচেষ্টা মেনে নেবে না।
তিনি এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠীর। সকল তরিকতপন্থী মানুষের। তাই ঐক্যবদ্ধভাবে এসব জুলুম-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনি সঠিক সময়। তাই সকল তরিকতপন্থী ও সুফিবাদীদের মতানৈক্য ভুলে একত্রিত হয়ে এমন কর্মকান্ড প্রতিহতের আহ্বান জানান। একই সাথে তিনি অবিলম্বে দেশের মাজার, দরবার ও খানকাহ শরীফ ভাঙা ও হামলার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।
তিনি স্পষ্টভাবে বলেন, আজ মাজার ভাঙছে, কাল মন্দির ভাঙবে। এই ভাঙ্গা ভাঙ্গীর সংস্কৃতি দ্রুত এদেশে বন্ধ হওয়া প্রয়োজন। স্বাধীন রাষ্ট্রে আমরা এগুলো চাই না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



